ক্রীড়ালেখক সমিতির নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন হয়েছে গতকাল। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান উল্লাহ খান, সাধারণ সম্পাদক মোস্তফা মামুন। সহসভাপতি আরিফ সোহেল, যুগ্ম সম্পাদক সেকান্দার আলী, কোষাধ্যক্ষ রাকীবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী শহীদুল আলম। দপ্তর সম্পাদক রোকনুজ্জামান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। নির্বাচিত ছয় সদস্য—সেলিম নজরুল হক, ইকরামউজ্জমান, তালহা বিন নজরুল, সানাউল হক খান, আনোয়ার উল্লাহ ও রফিকুল ইসলাম মিয়া। ১৪৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১৪২ জন।