ক্রীড়ালেখক সমিতির পুরস্কার পেলেন মুশফিক-বাকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত দুই বছরের বর্ষসেরা ক্রীড়া পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি। ২০১৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ (এসএ মহসিন ট্রফি) মনোনীত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, গত বছরের পুরস্কারটি জিতেছেন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী শ্যুটার আবদুল্লাহ হেল বাকি। দেওয়া হয়েছে সেরা সংগঠক, পৃষ্ঠপোষক ও বিশেষ সম্মাননা পুরস্কার। এবারের পুরস্কারের পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ পাওয়া খেলোয়াড়-সংগঠকদের হাতে আগামীকাল পুরস্কার তুলে দেওয়া হবে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে। অনুষ্ঠানটি হবে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে। কাল এ উপলেক্ষ সংগঠনটি সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মিলনায়তনে। উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রধান বিপণন কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদসহ অন্যরা।