ক্রীড়ালেখকদের বইয়ের প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার একুশের বইমেলায় প্রকাশিত বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সদস্যদের ক্রীড়াবিষয়ক বইয়ের প্রকাশনা উৎসব হলো গতকাল। প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রর কল্পলোকে ক্রিকেটের গল্প, নোমান মোহাম্মদের পেলে থেকে মেসি ও শামসুজ্জামান শামসের মোস্তাফিজ-মিরাজ: বিস্ময়কর দুই ক্রিকেটার বই তিনটির মোড়ক উন্মোচন করা হয় জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে। বইগুলো নিয়ে আলোচনা করেন ক্রিকেট বিশ্লেষক জালাল আহমেদ চৌধুরী, ক্রীড়া সাংবাদিক সনৎ বাবলা ও দাউদ হাসান মিলন। ক্রীড়ালেখক সমিতি এবারই প্রথম এমন আয়োজন করল।