ক্রুইফও বলছেন ব্রাজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোদ্ধা থেকে শুরু করে সাধারণ ফুটবলপ্রেমী—স্বদেশের বিশ্বকাপে ব্রাজিলকে ফেবারিট মানছেন সবাই। তার পরও ইয়োহান ক্রুইফের মতো একজন বললে আলাদা গুরুত্ব দিতেই হয়। তাঁর নিজের দেশ হল্যান্ডও ব্রাজিলে যাচ্ছে শিরোপার দাবি নিয়ে । কিন্তু ক্রুইফ ব্রাজিলকেই বলছেন শিরোপার সবচেয়ে বড় দাবিদার।
এক বছর আগে নিজেদের দর্শক সমর্থনকে কাজে লাগিয়ে কনফেডারেশনস কাপ শিরোপা জিতেছে ব্রাজিল। ফাইনালে বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে তারা উড়িয়ে দিয়েছিল ৩-০ গোলে। বিশ্বকাপের ওই মহড়া টুর্নামেন্টের উদাহরণ টেনে সাবেক ডাচ কিংবদন্তি বিশ্বকাপেও লুইস ফেলিপে স্কলারির দলকেই এগিয়ে রাখছেন, ‘হল্যান্ড তারুণ্যনির্ভর দল। এখন দেখার বিষয় তারা স্নায়ুচাপে ভোগে কি না। তারা মানসম্পন্ন খেলোয়াড়, তবে অভিজ্ঞতার ঘাটতি আছে। স্পেনের আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট জয়ের অভিজ্ঞতা । আমার মতে তারাও দুর্দান্ত দল। তবে শিরোপার সবচেয়ে বড় দাবিদার ব্রাজিল। তারা নিজেদের ঘরের মাঠে খেলবে। আর নিজেদের মাঠে তারা কী করতে পারে, আমরা কনফেডারেশনস কাপে দেখেছি।’ ওয়েবসাইট।