ক্রুইফের উল্টো মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই গ্রীষ্মেই নেইমার বার্সেলোনায় যোগ দিচ্ছেন বলে খবর। এই খবর বার্সার সমর্থক মহলে খুশির ঢেউ তুলতে পারে। তবে একজন উল্টো হতাশ। তিনি বার্সেলোনারই ‘ঘরের মানুষ’ ইয়োহান ক্রুইফ। বার্সেলোনার নেইমারের প্রতি ঝুঁকে পড়াটা একদমই পছন্দ হয়নি ডাচ কিংবদন্তির। বার্সেলোনার সাবেক কোচ খুশি না হয়ে উল্টো এই প্রশ্নটাই তুলে দিলেন, মেসি থাকতে নেইমার কেন? মেসির মতো নেইমারও আক্রমণভাগের খেলোয়াড়। তার চেয়েও বড় কথা, দুজনই সময়ের অন্যতম সেরা। সময়ের সেরা দুই তারকাকে একই সঙ্গে দলে নিয়ে না আবার হিতে বিপরীত হয়? ক্রুইফের ভয়টা সেখানেই। কোনোভাবে যদি দুই তারকার অহংবোধের লড়াইটা স্পষ্ট হয়ে ওঠে, দলে ভালোর চেয়ে নেতিবাচক প্রভাবই পড়ে বেশি। অতীতে অনেক সময়ই বড় তারকারা একসঙ্গে খেলে ব্যর্থ হয়েছেন। ৬৬ বছর বয়সী ক্রুইফ তাই বার্সাকে আহ্বান জানিয়েছেন অতীত থেকে শিক্ষা নেওয়ার, ‘দুই মহারথী একই নৌকায়? আমাদের অতীত থেকে শিক্ষা নিতে হবে।’ ওয়েবসাইট।কথা প্রসঙ্গে উঠে আসে মরিনহো প্রসঙ্গটিও। রিয়াল মাদ্রিদে আসার পর থেকে বরাবরই ইয়োহান ক্রুইফের সমালোচনার তিরে বিদ্ধ হয়েছেন মরিনহো। বার্সেলোনার সাবেক কোচ বিদায়বেলায়ও একটা খোঁচা দিলেন মরিনহোকে, ‘তার আচরণ প্রত্যেকের মধ্যেই প্রভাব ফেলেছে। মাদ্রিদ খারাপ দল নয়। বস্তুত তারা খুবই ভালো দল। কিন্তু তারা এই মৌসুমে কোনো কিছুই অর্জন করতে না-পারার কারণ তার (মরিনহোর) বাজে আচরণ।’