ক্রুইফের ক্যাম্পে আরও পাঁচ ফুটবলার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডন সফরের জন্য জাতীয় দলের ক্যাম্পে আরও চারজন ডাক পেতে পারেন—এমন আভাস আগেই মিলেছিল। তবে চারজন নয়, আরও পাঁচ ফুটবলারকে ক্যাম্পে ডেকেছেন কোচ লোডভিক ডি ক্রুইফ। ডাক পেয়েছেন গোলরক্ষক জিয়াউর রহমান, ডিফেন্ডার ইয়ামিন মুন্না, মিডফিল্ডার মোবারক হোসেন, আলমগীর রানা ও শাহেদুল আলম। সব মিলিয়ে ৩৪ জন ফুটবলারকে নিয়ে আগামীকাল থেকে শুরু হবে ক্যাম্প। ওই দিন বিকেল ৪টায় প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জামসহ ম্যানেজার ইকবাল হোসেনের কাছে সবাইকে রিপোর্ট করতে বলা হয়েছে। আগামী ১ ও ৮ জুন লন্ডনে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।