ক্রেসপো আর ইব্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৬ আর ৬৯—চার মিনিটের ব্যবধানে জোড়া গোল জ্লাতান ইব্রাহিমোভিচের। পরশু এসি মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগে গোলের খাতা খুললেন এই সুইড স্ট্রাইকার। একটা রেকর্ডেও ভাগ বসালেন। ভিন্ন ভিন্ন পাঁচটি ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগে গোল করার যে রেকর্ড এত দিন ছিল শুধু হার্নান ক্রেসপোর। আর্জেন্টাইন স্ট্রাইকার ক্রেসপো তাঁর ২৮টি গোল করেছেন এসি মিলান, চেলসি, ইন্টার মিলান, লাৎসিও আর পার্মার হয়ে। মিলানের হয়ে পরশু জোড়া গোল করা ইব্রা এর আগে চ্যাম্পিয়নস লিগে গোল করেছেন আয়াক্স, ইন্টার আর বার্সার হয়ে। ভিন্ন ভিন্ন চারটি ক্লাবের হয়ে গোল করার রেকর্ড আছে কদিন আগে অবসর নেওয়া সাবেক স্প্যানিশ ফুটবলার ফার্নান্দো মরিয়েন্তেসের (মোনাকো, লিভারপুল, রিয়াল মাদ্রিদ আর ভ্যালেন্সিয়া)।