ক্রোর পদত্যাগ
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের (এনজেডসি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন মার্টিন ক্রো। পদত্যাগ করেছেন ক্রিকেট কমিটি থেকে। কারণ হিসেবে ক্রো দেখিয়েছেন, কমিটির স্বার্থসংঘাতকে।অনেকের ধারণা, বোর্ড ড্যানিয়েল ভেট্টোরির উত্তরসূরি নির্বাচন করতে দেরি করছে বলেই পদত্যাগ করেছেন ক্রো। তবে ক্রো বলেছেন, কারণ সেটা নয়। নিজের সরে দাঁড়ানোর কথা নিউজিল্যান্ডের পত্রিকা নিউজিল্যান্ড হেরাল্ডকে এভাবে জানিয়েছেন ক্রো, ‘এতে সিদ্ধান্তহীনতার কিছু নেই। বোর্ডে এখন স্বার্থসংঘাত চলছে। আসলে এই সময়টা আমার জন্য ঠিক সময় নয়।’গত অক্টোবরে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ (৪-০) হওয়ার পরই নড়েচড়ে বসে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। বোর্ড এবং বোর্ডের বাইরের লোকদের সমন্বয়ে গঠন করা হয় বিশেষ কমিটি। এনজেডসিকে পরামর্শ দেওয়াই এই কমিটির কাজ। বোর্ডকে ঢেলে সাজানোর সেই সময়ে ডিসেম্বরে ৭৭টি টেস্টে ও ১৪৩টি ওয়ানডে খেলা ক্রো আসেন ক্রিকেট কমিটিতে। ওয়েবসাইট।