ক্র্যাম্পগেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন ধরে ফ্রেঞ্চ ওপেনের আলোচনায় তাতিয়ানা মারিয়া ও আলিজ কর্নেট। গত বৃহস্পতিবার নারী এককের দ্বিতীয় রাউন্ডে জার্মানির মারিয়ার মুখোমুখি হন ফ্রান্সের কর্নেট। পায়ের মাংসপেশিতে টান পেয়েও তিন সেটের ম্যাচটা জিতেছেন কর্নেট, তবে ঝামেলা বেধেছে তাঁর চোটের চিকিৎসা নিয়ে। ফ্রেঞ্চ সংবাদমাধ্যমের চোখে ম্যাচটা এখন ‘ক্র্যাম্পগেট’। দ্বিতীয় সেটের টাইব্রেকারে গিয়ে ডান পায়ের মাংসপেশিতে টান (ক্র্যাম্প) পড়ে কর্নেটের। চিকিৎসাও নেন। ওটা নিয়েই ঝামেলা। ফ্রেঞ্চ ওপেনের নিয়ম, ক্র্যাম্পের চিকিৎসা নেওয়া যাবে না। ম্যাচ রেফারি এ জন্য কর্নেটকে সতর্ক করলে তিনি পরে জানান, বাঁ পায়েও ব্যথা আছে, এ জন্যই চিকিৎসা নিচ্ছেন। তবে ম্যাচে পরাজিত মারিয়া সেটি মানছেন না। ম্যাচ শেষে হাত মেলানোর সময় দুই খেলোয়াড়ের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। নিয়ম ভঙ্গ হওয়ায় মামলাও করতে চাইছেন মারিয়া, কিন্তু কার বিরুদ্ধে করবেন সেটিই প্রশ্ন। টেনিসডটকম।