প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাত্র সাতটি ম্যাচই গেছে। অথচ এখনই এবার ইংলিশ লিগে চ্যাম্পিয়ন হবে কোন দল, তা নিয়ে চায়ের কাপে ঝড় উঠে গেছে। তাতে যোগ দিয়েছেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিও। লেভার চোখে ফেবারিট লিভারপুল। পোলিশ স্ট্রাইকার লিভারপুলকে ফেবারিট ভাবছেন কারণ, বরুসিয়া ডর্টমুন্ডে তাঁর সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ লিভারপুলের দায়িত্বে। কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই ক্লপকে নিয়ে উচ্চকিত লেভা, ‘আমার মনে হয়, ক্লপের অধীনে লিভারপুল এবার শিরোপার জন্য লড়বে। পেপ (গার্দিওলা) ও ম্যানচেস্টার সিটি কাজটা কারও জন্যই সহজ হতে দেবে না। তবে লিভারপুলের ভালো সুযোগ আছে।’ রয়টার্স।