ক্লাইস্টার্সের আসল বিদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদায় বলে দিয়েছেন কদিন আগে। এককের দ্বিতীয় রাউন্ডেই হেরে যাওয়ার পর। তার পরও থেকে গিয়েছিলেন ইউএস ওপেনে। দ্বৈতেও হারের পর মিশ্রদ্বৈতে যে টিকে ছিলেন। পরশু সেখানেও হেরে এবার শেষবারের মতো বিদায় নিয়ে নিলেন কিম ক্লাইস্টার্স। বব ব্রায়ানকে সঙ্গী করে ব্রুনো সোয়ারেস ও একাতেরিনা মাকারোভার কাছে ৬-২, ৩-৬, ১২-১০ গেমে হেরেছেন। আরও একবার তাই বিদায় বলতে হলো তাঁকে। এএফপি।