ক্লাব কাপ উন্মুক্ত শরীরগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে কাল শুরু হয়েছে মার্সেল ক্লাব কাপ উন্মুক্ত শরীরগঠন। ৬৫ কেজি ওজন শ্রেণীর ‘এ’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা নিউট্রিটেকের আনোয়ার হোসেন। রুপা জিতেছেন বনশ্রীর সিলভার জিমের সাকিব আল-হাসান, ব্রোঞ্জ একই ক্লাবের নাজমুল ইসলাম। উদ্বোধন করেন মার্সেল ব্র্যান্ডের শুভেচ্ছাদূত চিত্রনায়ক আমিন খান।