ক্লাব কাপ বক্সিং
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোল্ডেন গ্লাভস ক্লাব কাপ বক্সিংয়ের ৪৯ কেজিতে সোনা জিতেছেন টাঙ্গাইলের মওলানা আবদুল হামিদ খান ভাসানী ক্লাবের এমরানুল ইসলাম। ৫২ কেজিতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ক্লাবের আশিকুর রহমান, ৫৬ কেজিতে মতিঝিলের এজিবি বক্সিং ক্লাবের রেদওয়ানুল আলম, ৬০ কেজিতে গুলশান বক্সিং ক্লাবের মোহাম্মদ তাইফ, ৭৫ কেজিতে চ্যাম্পিয়ন লালবাগের রহমতগঞ্জ ক্লাবের হিরু মিয়া। পরশু দিনব্যাপী ক্লাব কাপ টুর্নামেন্ট হয়েছে পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে।