ক্লাব কাপ হকির সেমিফাইনালে উঠেছে আবাহনী, ঊষা, অ্যাজাক্স ও সোনালী ব্যাংক। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল গ্রুপ পর্বের শেষ খেলায় ঊষা ১০-১ গোলে হারিয়েছে অ্যাজাক্স স্পোর্টিংকে। ঊষার কৌশিক ৪টি গোল করেছেন। অপর ম্যাচে আবাহনী ২-০ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে। আগামীকাল প্রথম সেমিফাইনালে মুখোমুখি আবাহনী ও অ্যাজাক্স। দ্বিতীয় সেমিফাইনালে ঊষার প্রতিপক্ষ সোনালী ব্যাংক।