ক্লাব কাপ হকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লাব কাপ হকিতে কাল সোনালী ব্যাংকের কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। সোনালী ব্যাংকের তূর্য ২টি, মাসুম ও মানিক ১টি করে গোল করেছেন। ওয়ান্ডারার্সের ১টি গোল শোধ করেন তাহের। আজাদ স্পোর্টিং ক্লাব ও অ্যাজাক্সের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। আজাদের গোলদাতা রাজীব, অ্যাজাক্সের নুরুন্নবী।