ক্লাব কাপ হকি শুরু আজ
গত বছর মাঠে হকি ছিল না। নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর বেশ কটি টুর্নামেন্ট হয়েছে। এরই ধারাবাহিকতায় ওয়ালটনের পৃষ্ঠপোষণায় আজ শুরু ১০ দলের দশম ক্লাব কাপ। ১৩ জুন এটি শেষ হওয়ার তিন দিন পর শুরু হওয়ার কথা প্রিমিয়ার লিগ। কাল এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের খুঁটিনাটি নিয়ে কথা বলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার। আজ প্রথম দিনেই বিকেল সাড়ে চারটায় মওলানা ভাসানী স্টেডিয়ামে মোহামেডান খেলছে আজাদের সঙ্গে। ‘ক’ গ্রপে আরও আছে সোনালী ব্যাংক, মেরিনার ইয়াংস ও বাংলাদেশ পুলিশ। ‘খ’ গ্রুপে ঊষা, আবাহনী, অ্যাজাক্স, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং।বাস্কেটবল লিগ: সিটিসেল প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লিগে কাল ইউরোপা ইয়ুথ ৯৭-৩৫ পয়েন্টে বকশীবাজারকে এবং ধূমকেতু ১২-৪৭ পয়েন্টে মোহাম্মদপুর বাস্কেটবল ক্লাবে হারিয়েছে। —ক্রীড়া প্রতিবেদক