ক্লাব কাপে নেই সাধারণ বীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডানসহ বিদ্রোহী চার ক্লাব খেলবে না ক্লাব কাপ হকিতে। তাদের অনুসরণ করছে আরেকটি দল—সাধারণ বীমা। তবে বিদ্রোহীদের সঙ্গে জোট বেঁধে নয়, নিজেদের অভ্যন্তরীণ সমস্যার কারণেই ক্লাব কাপে খেলবে না দলটি। আজ শুরু হতে যাওয়া ইউসিবিএল ক্লাব কাপ হকিতে অংশ নিচ্ছে তাই ছয় দল।
ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ জানিয়েছেন, ‘ঢাকার বাইরে বেশ কিছু খেলোয়াড় আছে সাধারণ বীমার। ওরা পর্যাপ্ত অনুশীলন করতে পারেনি, অবরোধ-হরতালেও অনেকে ঢাকায় আসতে পারছে না। তাই শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছে দলটি। তবে বীমা লিগে খেলবে।’ ক্লাব কাপে অংশ নিচ্ছে আবাহনী, ঊষা ক্রীড়াচক্র, ওয়ান্ডারার্স, আজাদ স্পোর্টিং, সোনালী ব্যাংক ও অ্যাজাক্স স্পোর্টিং। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা, রানার্সআপ ২০ হাজার টাকা।