ক্লাব ছাড়ছেন না মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিন্ন ভিন্ন চারটি ক্লাবের হয়ে ঘরোয়া লিগ জেতার অদ্বিতীয় কীর্তি আছে তাঁর। হোসে মরিনহো একসময় নিজের দেশ পর্তুগালের দায়িত্ব নেবেন, এমন ধারণাটাও জোরালো হয়ে উঠছিল। কিন্তু ‘স্পেশাল ওয়ান’ নিজেই এই সম্ভাবনার মুখে জল ঢেলে দিয়ে জানিয়ে দিলেন এখনই কোনো জাতীয় দলের দায়িত্ব নিতে তিনি অনিচ্ছুক। ক্লাব ফুটবল এখনো তাঁর ভালোবাসা। এখনো ক্লাব ফুটবলের উত্তেজনা দারুণভাবে টানে তাঁকে, ‘এখনো সবকিছুর পরও আমি সেই উত্তেজনাটা অনুভব করি। প্রথম দিনের মতো সেই আনন্দটা উপভোগ করি, হারলেও সেই একই রকম হতাশায় ডুবে যাই।’ এর মধ্যেই অর্জনটা বিশাল, বয়স ৪৯, কিন্তু এখনো নাকি তাঁর কাছে মনে হয় ক্যারিয়ার সবে শুরু হলো, ‘এটা বলতে পারি, এখন বা বেশ কিছু সময় পরও আমি কোনো জাতীয় দলের দায়িত্ব নিচ্ছি না।’ তাহলে কোনো জাতীয় দলের ডাগআউটে মরিনহোকে নিকট ভবিষ্যতে দেখা যাবে না, এটাই সত্যি! ওয়েবসাইট।