ক্লাব বিশ্বকাপ মেসির বার্সার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারলেন না নেইমার। পারলেন না লিওনেল মেসির সামনে নিজের সামর্থ্যের ঝলক দেখাতে। তবে ব্রাজিলীয় ১৯ বছর বয়সী এই স্ট্রাইকার ব্যর্থ হলেও সফল হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। নিজে দুটি গোল করেছেন। আর তাঁর দল বার্সেলোনা নেইমারের সান্তোসকে ৪-০ গোলে বিধ্বস্ত করে জিতে নিয়েছে ক্লাব বিশ্বকাপের শিরোপা।নেইমারের সঙ্গে ব্যর্থ হয়েছেন আরেকজন। তিনি আর কেউ নন, ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে! অন্যদিকে জয় হয়েছে ডিয়েগো ম্যারাডোনার। পেলে দাবি করেছিলেন, সান্তোসের উঠতি তারকা নেইমার নাকি মেসির চেয়ে অনেক ভালো ফুটবলার। আর মেসির সঙ্গে তুলনা দূরে থাক, নেইমারকে বড় মাপের ফুটবলার মানতেই নারাজ ম্যারাডোনা। এটা ঠিক, একটা ম্যাচ দিয়ে কোনোকিছু প্রমাণিত করা যায় না। তবে মেসির সঙ্গে প্রথম মুখোমুখি লড়াইয়ে নেইমার যেভাবে ব্যর্থ হলেন, এই ব্যর্থতার ছিটেফোঁটা যে পেলের ওপরও কিছুটা বর্তায়, বলার অপেক্ষা রাখে না।ক্লাব বিশ্বকাপের ফাইনালে গোলের সূচনা করেন মেসি। খেলার ১৭ মিনিটে গোল করে এগিয়ে দেন দলকে। এর সাত মিনিট পর বার্সাকে আরেকটি গোল এনে দেন জাভি হার্নান্দেজ। প্রথমার্ধের ৪৫ মিনিটে সান্তোসের সঙ্গে ব্যবধান ৩-০ করেন বার্সার সেস ফ্যাব্রিগাস। দ্বিতীয়ার্ধের ৮২ মিনিটে বার্সার চতুর্থ আর নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। ওয়েবসাইট।