ক্লাব বিশ্বকাপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০০ সালে ক্লাব বিশ্বকাপের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয় করিন্থিয়ানস। ফিফা ক্লাব বিশ্বকাপে এবারের আগে ব্রাজিলিয়ান ক্লাবটির সেটাই ছিল সর্বশেষ অংশগ্রহণ। ১২ বছর পর ফিরেই কাল আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলিকে হারিয়ে ফাইনালে উঠে গেছে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নরা। দুবার অংশ নিয়ে দুবারই ফাইনাল, মোট ফাইনাল খেলায় বার্সেলোনার পরেই অবস্থান ক্লাবটির। স্পেন ও ইউরোপের সাবেক চ্যাম্পিয়নরা ক্লাব বিশ্বকাপে তিনবার অংশ নিয়ে তিনবারই ফাইনালে খেলার রেকর্ড গড়েছে। ২০০৬ সালে প্রথমবার অবশ্য ব্রাজিলের ইন্টারন্যাসিওনালের কাছে হেরে রানার্সআপ হয়েছিল ২০০৯ ও ২০১১ সালের চ্যাম্পিয়নরা। অন্য কোনো ক্লাব দুবার ফাইনালে উঠতে পারেনি।