ক্লাব বিশ্বকাপে অনিশ্চিত রোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদিনহো
রোনালদিনহো

নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলার স্বপ্নটা ক্রমেই ফিকে হয়ে আসছে। শুরুর দিকে ডাক পেলেও এখন আর লুইস ফেলিপে স্কলারির দলে ঠাঁই হচ্ছে না রোনালদিনহোর! অনিশ্চয়তার চাদরে ঢেকে গেল রোনির আরেকটি বিশ্বকাপ খেলার স্বপ্নও। অনুশীলনে উরুতে চোট পেয়েছেন। আগামী ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপে তাঁর খেলা-না খেলার সম্ভাবনা এখন ৫০-৫০! চোটটা পেয়েছেন গত বৃহস্পতিবার। আইআরএম রিপোর্ট পেয়ে পরশু তাঁর ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোর চিকিৎসক সাংবাদিকদের জানিয়েছেন, ৩৩ বছর বয়সী প্লে-মেকারের উরুর পেশি ছিঁড়ে গেছে। ডিসেম্বরে মরক্কোয় অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপের আগে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক সেরে উঠতে পারবেন কি না, নিশ্চিত নয়। গত জুলাইয়ে প্যারাগুইয়ান ক্লাব অলিম্পিয়াকে হারিয়ে মিনেইরোকে প্রথম লিবার্তাদোরেস জেতাতে রোনালদিনহোর ছিল গুরুত্বপূর্ণ অবদান। ওই শিরোপাই ব্রাজিলিয়ান ক্লাবটিকে সুযোগ করে দিয়েছে ক্লাব বিশ্বকাপে খেলার। এএফপি।