যেখানে মুরালিকে ছাড়িয়ে কুম্বলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ৮০০ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন। তাঁর চেয়ে ১৮১টি উইকেট কম ভারতের অনিল কুম্বলের। তবে একটা জায়গায় ভারতের সাবেক স্পিনার মুরালিকে ছাড়িয়ে। সবচেয়ে বেশিবার এলবিডব্লু করেছেন কুম্বলে। তাঁর ৬১৯ উইকেটের ১৫৬টিই এলবিডব্লু। মুরালির এলবিডব্লু ১৫০টি। সবচেয়ে বেশি টেস্ট উইকেটের রেকর্ড নিয়ে একটা সময় মুরালির সঙ্গে যাঁর ইঁদুর-বিড়াল খেলা চলত, সেই শেন ওয়ার্নের এলবিডব্লু ১৩৮টি। তবে মোট উইকেটের তুলনায় এলবিডব্লুর সাফল্যের হারে সবাইকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার টেরি অলডারম্যান। তাঁর ১৭০ উইকেটের ৫৮টিই এলবিডব্লু। ৩৪.১১ শতাংশ!

সাদাপোশাকেসবচেয়েবেশিএলবিডব্লু

                                             ম্যাচ        উইকেট      সেরা         %

১৫৬   অনিল কুম্বলে         ১৩২      ৬১৯        ১০/৭৪     ২৫.২০

১৫০   মুত্তিয়া মুরালিধরন    ১৩৩     ৮০০        ৯/৫১      ১৮.৭৫

১৩৮   শেন ওয়ার্ন            ১৪৫      ৭০৮        ৮/৭১      ১৯.৪৯

১১৯    ওয়াসিম আকরাম     ১০৪      ৪১৪        ৭/১১৯     ২৮.৭৪

১১৩    গ্লেন ম্যাকগ্রা          ১২৪      ৫৬৩       ৮/২৪      ২০.০৭

দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই রিয়াল মাদ্রিদকে ইউরোপশ্রেষ্ঠ করেছেন। বিশ্বসেরার মুকুটও কি এনে দিতে পারবেন জিনেদিন জিদান? উত্তরটা জানতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ছয় মহাদেশের ক্লাব চ্যাম্পিয়ন ও স্বাগতিক জাপানের লিগসেরাদের নিয়ে আগামী ৮-১৮ ডিসেম্বর জাপানে হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়াল সরাসরি খেলবে সেমিফাইনালে। তবে ২০১৪ সালের এই টুর্নামেন্টজয়ীদের সব প্রতিপক্ষের নাম এখনো চূড়ান্ত হয়নি। দক্ষিণ আমেরিকা, এশিয়া ও আফ্রিকার চ্যাম্পিয়নস লিগ যে এখনো শেষই হয়নি; জাপানের লিগও না। ফিফাডটকম।