ক্লাব ভারোত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্লাব ও আন্তসংস্থা ভারোত্তোলনের শেষ দিনে জাতীয় রেকর্ড গড়েছেন মাবিয়া আক্তার সীমান্ত ও রোকেয়া আক্তার সাথী। আন্তসংস্থা মেয়েদের ৬৩ কেজিতে স্ন্যাচে ৭৩ কেজি তুলে রেকর্ড আনসারের মাবিয়ার। তিনি জার্কে তুলেছেন ৯০ কেজি। সেনাবাহিনীর ভারোত্তোলক রোকেয়া ৬৯ কেজিতে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। তিনি স্ন্যাচে তুলেছেন ৭৭ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯৪ কেজি। ৬৯ কেজি ঊর্ধ্ব বিভাগে ফিরোজা পারভিন রেকর্ড করেছেন ক্লিন অ্যান্ড জার্কে ৭৮ কেজি তুলে।