ক্লাব মালিকের অদ্ভুত খেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্ডিফ সিটিতে খেলতে হলে জন্ম তারিখে ৮ সংখ্যা থাকার ‘শর্ত’ দিয়েছেন কার্ডিফ সিটির মালিক ভিনসেন্ট ট্যান!
কার্ডিফ সিটিতে খেলতে হলে জন্ম তারিখে ৮ সংখ্যা থাকার ‘শর্ত’ দিয়েছেন কার্ডিফ সিটির মালিক ভিনসেন্ট ট্যান!

প্রাচীনকালে রাজা-মহারাজাদের অদ্ভুত কিছু খেয়াল ছিল। তাঁদের হেঁয়ালি মনের বহিঃপ্রকাশ হিসেবেই পৃথিবী পেয়েছে আশ্চর্য কিছু নিদর্শন। একবিংশ শতাব্দীর এ যুগে সে অর্থে রাজা-মহারাজার দেখা মেলা ভার। তবে তাঁদের ছায়া খুঁজে পাওয়া যায় ক্লাব ফুটবলের মালিকদের মধ্যে। নিশ্চয় জানা রয়েছে, টাকার ‘তিমি’ না হলে ক্লাবের মালিক হওয়া যায় না, নামকরা ফুটবলারদের পোষা যায় না! এই ক্লাবের মালিকদের মধ্যে অদ্ভুত খেয়াল লক্ষ করা যায়।
যেমন ধরুন, চেলসির মালিক রোমান আব্রাহামোভিচের কথা। এ রুশ ধনকুবেরের নেশাই নাকি কোচ ছাঁটাই করা! ২০০৩ সালে ব্লুদর মালিকানা নেওয়ার পর থেকে এ পর্যন্ত আটবার কোচ বদল করেছেন। এর চেয়ে মজার খেয়াল রয়েছে আরেকজন মালিকের। তিনি কার্ডিফ সিটির মালিক ভিনসেন্ট ট্যান। এ মালয়েশিয়ান ধনকুবের ঘোষণা করেছেন, যেসব খেলোয়াড়ের জন্ম তারিখে ৮ সংখ্যাটি রয়েছে, তাঁদের কিনবে কার্ডিফ সিটি। ধরা যাক, কোনো খেলোয়াড়ের জন্ম তারিখ ৮, জানুয়ারি ১৯৮৮। ফলে সেই নতুন বছরে ট্যানের ক্লাবে খেলার অগ্রাধিকার পাবে!
২০১০ সালে কার্ডিফ সিটি কেনার পরই ট্যান প্রথমেই দলের ঐতিহাসিক রং নীল বদলে লাল করেন। এ কারণে তাঁদের বলা হতো ‘দ্য ব্লু বার্ডস’! রং পরিবর্তন হলেও ডাকনাম অবশ্য এখনো বদল হয়নি। লাল রং ধারণ করেই খেললে নীল পাখিরা। কয়দিন আগে দলের কোচ মালকি ম্যাকাইকে ছাঁটাই করে সমর্থকদের তোপের মুখে রয়েছেন তিনি। এখন ‘সংখ্যাতত্ত্ব’ প্রবর্তন করার পর সমর্থকদের কী প্রতিক্রিয়া আসে, সেটাই দেখার বিষয়।
খেলোয়াড়দের প্রতিভার চেয়ে গুরুত্ব পাচ্ছে তাঁর জন্ম তারিখের সংখ্যা—এর চেয়ে হাস্যকর কিছু আর কী হতে পারে!