ক্লাবে খেলেছেন আমির, ব্যাখ্যা চেয়েছে আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগে মোহাম্মদ আমির, মোহাম্মদ আসিফ ও সালমান বাটকে গত বছরের সেপ্টেম্বরে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিষেধাজ্ঞায় বলা হয়, বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত থাকতে হবে ক্রিকেটারদের। এর পরও পাকিস্তানের একটি ক্লাবের হয়ে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন আমির। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে লিখিতভাবে এর ব্যাখ্যা চেয়েছে আইসিসি।গত সোমবার রাওয়ালপিন্ডি ক্লাবের হয়ে একটি ম্যাচে অংশ নেন মোহাম্মদ আমির। নিষেধাজ্ঞায় থাকার পরও আমিরের ম্যাচে অংশ নেওয়া প্রশ্নে পিসিবির মুখপাত্র নাদিম সারওয়ার বলেন, ‘হ্যা, রাউয়ালপিন্ডির হয়ে আমিরের খেলার খবরটি আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখছি আমরা।’ ক্রিকইনফো।