প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টাল প্যালেসের এখন সুসময়। গত তিন ম্যাচে জয় পেয়ে অবনমনের শঙ্কাও কাটিয়েছে ইংলিশ ক্লাবটি। কিন্তু এখন দেখা যাচ্ছে, সাফল্যের গোপন সূত্রটা সোজা পথে আসেনি। ইংলিশ দৈনিক মিরর জানিয়েছে, ম্যাচ শুরু হওয়ার অনেক আগেই প্রতিপক্ষের হাঁড়ির খবর জেনে গেছে প্যালেস। অ্যাস্টন ভিলার সঙ্গে গত ম্যাচেই হয়েছে এমনটি। ভিলার ড্রেসিংরুমে কী হচ্ছে, সেই খবরও পৌঁছে গিয়েছিল প্যালেসের কাছে। কিন্তু গুপ্তচরটা কে? ওই ক্লাবেরই কেউ, নাকি বাইরের কেউ কাজটা করেছে? উত্তর মেলেনি। তবে প্যালেসের বিরুদ্ধে অভিযোগটা পুরোনো। কার্ডিফ সিটি আগেই তুলেছিল এমন অভিযোগ। তখন সেটি তেমন কলকে পায়নি। ওয়েবসাইট।