ক্লার্ক-কীর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লার্কের অপরাজিত ৩২৯ টেস্ট ক্রিকেটে ৫ নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। এর আগে চার নম্বরের নিচে ব্যাটিং করে ট্রিপল সেঞ্চুরি ছিল একটাই, ১৯৩৪ অ্যাশেজে হেডিংলিতে পাঁচে নেমে ডন ব্র্যাডম্যানের ৩৩৪।দেশের মাটিতে অস্ট্রেলিয়ান অধিনায়কের সর্বোচ্চ ইনিংসও এটি। আগের সর্বোচ্চ ছিল ২৭০, ১৯৩৭ সালে মেলবোর্নে ডন ব্র্যাডম্যানের।শততম টেস্টে এসে প্রথম ট্রিপল সেঞ্চুরি দেখল সিডনি। অভিষেক টেস্টে ইংল্যান্ডের ‘টিপ’ ফস্টারের ২৮৭ গত ১০৮ বছর ধরে এ মাঠে সর্বোচ্চ হয়ে ছিল।ক্লার্কসহ মাত্র চারজন ব্যাটসম্যানের ক্যারিয়ারে ট্রিপল সেঞ্চুরি আছে, কিন্তু ডাবল সেঞ্চুরি নেই। বাকি তিনজন—বব কাউপার, জন এডরিচ ও অ্যান্ডি স্যান্ডহাম। একই ইনিংসে দুটি আড়াই শ রানের জুটি হলো টেস্ট ইতিহাসে এই প্রথম—চতুর্থ উইকেটে পন্টিং-ক্লার্কের ২৮৮, পঞ্চম উইকেটে পন্টিং-হাসির অবিচ্ছিন্ন ৩৩৪।