ক্লার্কের দ্বিশতক, ব্রিসবেনে রানোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ক্লার্কের বছরের তৃতীয় ডাবল সেঞ্চুরি ও এড কাওয়ানের প্রথম টেস্ট সেঞ্চুরির ওপর ভর করে ব্রিসবেন টেস্টে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ পেরিয়েছে অস্ট্রেলিয়া। অথচ ৪০ রানে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা ছিল দারুণ বিপর্যয়কর। টেস্টের চতুর্থ দিন শেষে দক্ষিণ আফ্রিকার সংগৃহীত ৪৫০ রানের জবাবে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ৩৭ রানে। অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৪৮৭। মাইকেল ক্লার্ক দিনশেষে অপরাজিত আছেন ২১৮ রানে। এড কাওয়ান তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরিটি পূরণ করে থেমেছেন ব্যক্তিগত ১৩৬ রানে। কাওয়ানের বিদায়ের পর মাইকেল হাসি যোগ্য সঙ্গী হয়েছেন ক্লার্কের। হাসি অপরাজিত আছেন ৮৬ রানে।অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের কোনো টেস্ট এই প্রথমবারের মতো চারটি সেঞ্চুরি দেখছে। এর আগে নয়টি টেস্টে এই দলের লড়াই দেখেছে তিনটি করে সেঞ্চুরি। মাইকেল ক্লার্কের ডাবলের পাশাপাশি হাসি সেঞ্চুরি পেয়ে গেলে তা ব্রিসবেন টেস্টকে অন্য মাত্রাই দেবে।দক্ষিণ আফ্রিকার আক্ষেপ এই টেস্টে অনেক। ৩ উইকেটে ৩৭৪ রান থেকে ৪৫০ রানে অলআউট হয়ে যাওয়া ব্যর্থতাই বলা যায়। শেষ ৬ উইকেট (ইনজুরির কারণে বসে যাওয়া জেপি ডুমিনিকে বাদ দিয়ে) পড়েছে মাত্র ৭৬ রান তুলতে গিয়ে। ব্যাটিংয়ের আক্ষেপ আরও দীর্ঘায়িত হয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিং শুরু করার পর। অধিনায়ক গ্রায়েম স্মিথ হঠাত্ করেই আবিষ্কার করলেন দলে একজন বিশেষজ্ঞ স্পিনারের অনুপস্থিতি। এ জন্যই বোধ হয় নিজেই হাত ঘোরালেন, হাশিম আমলা ও পিটারসেনের হাতেও তুলে দিলেন বল। কিন্তু বিশেষজ্ঞ স্পিনারে অভাবটা মেটাতে পারলেন না। কাওয়ান, ক্লার্ক ও হাসি এই সুযোগের সদ্ব্যবহার করলেন বেশ মোক্ষমভাবেই।কাল পঞ্চম দিনের শুরুটা হবে মাইকেল হাসির আরও একটি টেস্ট সেঞ্চুরির অপেক্ষায়। অস্ট্রেলিয়া নিজেদের ইনিংসটি কত দূর টেনে নিয়ে যাবে, তার ওপরই নির্ভর করছে ম্যাচের পরিণতি। তবে আপাতত ব্রিসবেন টেস্টের নিয়তি যে অমীমাংসা—সেটা বলে দেওয়াই যায়। রয়টার্স, ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ৪৫০/৯ (প্রথম ইনিংস, ১৫১.৪ ওভার)জ্যাক ক্যালিস ১৪৭, হাশিম আমলা ১০৪প্যাটিনসন ৩/৯৩, হিলফেনহস ২/৭৩অস্ট্রেলিয়া: ৪৮৭/৪ (প্রথম ইনিংস, ১২১ ওভার)মাইকেল ক্লার্ক ২১৮*, এড কাওয়ান ১৩৬, মাইক হাসি ৮৬*ডেল স্টেইন ১/১০৯, মরকেল ২/১০৯(চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার সংগ্রহের চেয়ে ৩৭ রানে এগিয়ে আছে। অস্ট্রেলিয়ার হাতে রয়েছে আরও ৬ উইকেট)।