ক্লার্কের ব্যাটে অস্ট্রেলিয়ার হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত আগস্টে রক্ত দেখেছিল ক্রিকেট। বুলাওয়ের মাঠে বাংলাদেশের নাসির হোসেনের একটি শট লেগেছিল কিগান মেথের মুখে। চার-চারটি দাঁত হারান জিম্বাবুইয়ান পেসার! ওই ঘটনার ১০৩ দিন পর কাল আবার রক্ত ঝরল ক্রিকেট মাঠে। নিউজিল্যান্ড স্পিনার ড্যানিয়েল ভেট্টোরির বাড়তি বাউন্সের বলটি গ্লাভসবন্দী করতে গিয়ে মুখে লাগে রিচ ইয়াংয়ের। কিউই উইকেটকিপারের অবশ্য তেমন কিছুই হয়নি। রক্তাক্ত হয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়ে খানিক শুশ্রূষার পর আবার ফিরেও এসেছেন।রক্তারক্তি কাণ্ড বলেই ইয়াংয়ের ঘটনাটার উল্লেখ। নয়তো কাল ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনের আলোচিত নায়ক মাইকেল ক্লার্ক ও রিকি পন্টিং—পন্টিং সেঞ্চুরি সম্ভাবনাকে মাটিচাপা দিয়ে! ক্লার্ক আরেকবার অধিনায়কোচিত ব্যাটিংয়ে আরেকটি সেঞ্চুরি করে।আগের দিন অপরাজিত ছিলেন ৬৭ রানে। প্রায় দুই বছরের টেস্ট সেঞ্চুরি-খরা কাটাতে পারলেন না পন্টিং। কাল আর ১১ রান যোগ করে ৭৮ রানে এলবিডব্লু। মধ্যাহ্নবিরতির আগে ফিরে যান মাইক হাসিও (১৫)। তবে দিন শেষে প্রথম ইনিংসে ১৩২ রানের লিড নেওয়া অস্ট্রেলিয়ানদের মুখে হাসি। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১ উইকেটে করেছে ১০ রান। টেস্টের লাগামটা ক্লার্কের দলের হাতেই। আর এসবই ক্লার্কের ব্যাটিংয়ের সৌজন্যে।অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই ক্লার্কের ব্যাটে রান। কালও খেললেন ১৩৯ রানের ইনিংস। অবশ্য পেয়েছেন ভাগ্যের ছোঁয়াও। কিউই ফিল্ডারদের হাত গলে দুবার ক্যাচ পড়েছে তাঁর। এটুকু বাদ দিলে ক্লার্ক ছিলেন দুর্দান্ত। ছক্কা মেরে হাফ সেঞ্চুরি, চার মেরে ১৭তম সেঞ্চুরি পেয়েছেন ক্লার্ক।পন্টিংয়ের সঙ্গে ৮৪ রানের জুটি ভাঙার পর হাসির সঙ্গে ৬০ রানের জুটি। তবে দলকে নির্ভার করা জুটিটা ক্লার্ক গড়েছেন উইকেটকিপার ব্র্যাড হাডিনের সঙ্গে। ষষ্ঠ উইকেটে তাঁদের ১০৮ রানের জুটিই কিউইদের ঠেলে দিয়েছে ব্যাকফুটে। হাডিনও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮০ রানে আউট। শেষ দিকে অভিষিক্ত স্টার্কের অপরাজিত ৩২ রান অস্ট্রেলিয়াকে নিয়ে যায় শক্ত জমিতে। শেষ বিকেলে ব্রেন্ডন ম্যাককালামের উইকেটটি তুলে নিয়েছেন প্যাটিনসন। ওয়েবসাইট।