ক্লার্কের ভারত-পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছর আগে ভারতের ঘূর্ণি উইকেটে নামিয়ে দেওয়া হয়েছিল ২৩ বছর বয়সী এক তরুণকে। টেস্ট অভিষেকেই ১৫১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে মাইকেল ক্লার্ক জানিয়েছিলেন, তিনি থাকতেই এসেছেন। স্মরণীয় সেই অভিষেক সিরিজেই ৩০ বছরের মধ্যে ভারতের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। ভারত ক্লার্কের কাছে তাই অনেক কিছুর শুরু।এরপর গঙ্গা-যমুনায় বয়ে গেছে অনেক জল। ‘দেশের মাটিতে বাঘ’ তকমাটা ভারতের গায়ে আর আগের মতো লেগে নেই, কিছুদিন আগেই যা আবারও প্রমাণ করেছে ইংল্যান্ড। ক্লার্ক তাই অ্যালিস্টার কুকের কাছ থেকে ‘ভারত রন্ধনের’ রেসিপি ধার করতেই পারেন। সেই স্বপ্ন নিশ্চয়ই আছে তাঁর চোখে।স্বপ্ন দেখার মতো দেখাতেও হবে তাঁকেই। সেদিনের তরুণ ক্লার্কের এবারের ভারতযাত্রা যে অধিনায়কের পর্বতপ্রমাণ চাপ মাথায় নিয়ে। গতকাল ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে যেটিকে তিনিও মানলেন অগ্নিপরীক্ষা হিসেবে, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এটা। সেখানে টেস্ট খেলতে যাওয়াটা আসলেই খুব কঠিন। কারণ, অস্ট্রেলিয়ান দল খুব একটা জেতেনি সেখানে। তাই এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। খেলোয়াড়েরা সেটা জানে।’ অস্ট্রেলিয়ার এই দলের মাত্র তিনজনের ভারত সফরের অভিজ্ঞতা আছে। ক্লার্ক ছাড়া ওয়াটসন ও জনসনও ছিলেন তিন বছর আগের দলে। সেই স্মৃতিটা অবশ্য ক্লার্ক ভুলে যেতেই চাইবেন। ধোনির ভারত জিতেছিল দুটি টেস্টেই।রিকি পন্টিং ও মাইক হাসির অবসরের পর অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে একটা শূন্যতাই হয়েছে। উসমান খাজা, ফিল হিউজরা শূন্যতাটা কতদূর পূরণ করতে পারবেন, সেটা সময়ই বলে দেবে। তবে ‘অলরাউন্ডার’ ওয়াটসনকে না পাওয়ার আক্ষেপটাই বেশি পোড়াবে ক্লার্ককে। চোটের কারণে আপাতত বোলিং করছেন না ওয়াটসন। ক্লার্ক তাই আভাস দিচ্ছেন এখন হয়তো আগের মতো অপরিহার্য নন ওয়াটসন, ‘ওয়াট্টো বোলিং না করায় অনেক কিছুই অন্য রকম এখন। একজন অলরাউন্ডার হিসেবে সে যেকোনো দলেই আসতে পারে। তবে শুধু ব্যাটসম্যানদের তালিকাটা অনেক লম্বা। আমাদের দেখতে হবে সেরা ব্যাটিং লাইনআপ কোনটা।’হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলতে না পারলেও ২২ ফেব্রুয়ারি শুরু প্রথম টেস্টে তাঁর খেলা নিয়ে কোনো সংশয় নেই বলেই জানিয়ে দিয়েছেন ক্লার্ক। এএফপি, ওয়েবসাইট।অস্ট্রেলিয়ার ভারত সফরসূচি১৬-১৮ ফেব্রু. তিন দিনের ম্যাচ চেন্নাই২২-২৬ ফেব্রু. প্রথম টেস্ট চেন্নাই২-৬ মার্চ দ্বিতীয় টেস্ট হায়দরাবাদ১৪-১৮ মার্চ তৃতীয় টেস্ট চণ্ডীগড়২২-২৬ মার্চ চতুর্থ টেস্ট দিল্লি