ক্লার্কের সামনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অমরত্ব’ তো পেয়েই গেছেন। এক বছরে টেস্টে চারটি ডাবল সেঞ্চুরি! মাইকেল ক্লার্কের সামনে আরেকটি রেকর্ডের হাতছানি—অধিনায়ক হিসেবে এক বছরে টেস্টে সবচেয়ে বেশি রান করার। এ বছর ১২ ইনিংসে ক্লার্কের রান ১২৭১। রেকর্ড থেকে এখনো ৩৮৫ রান দূরে অস্ট্রেলীয় অধিনায়ক। বর্তমান মালিকের সামনেই এই রেকর্ড ভাঙার সুযোগ। ১৬৫৬ রান করা গ্রায়েম স্মিথ যে মাঠেই আছেন। ২০০৮ সালে প্রোটিয়া অধিনায়ক ভেঙে দিয়েছিলেন এক অস্ট্রেলীয়রই রেকর্ড। ২০০৫ সালে ১৫৪৪ রান করেছিলেন রিকি পন্টিং। ক্লার্কের সামনে সুযোগ এসেছে ‘প্রতিশোধ’ নেওয়ার। এই সিরিজে আরও তিন ইনিংস পাবেন ক্লার্ক। এ বছরে পাবেন আরও তিনটি টেস্ট।