ক্লার্কের সেঞ্চুরি, দিনশেষে অস্ট্রেলিয়া ৩১৬
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম দিনটা ভালোই কাটল অস্ট্রেলিয়ার। দিনশেষে সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে ৩১৬ রান। ব্যক্তিগত ১০৩ রানে অপরাজিত আছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ভারতীয় অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন শিকার করেন ছয়টি উইকেট।এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। এড কোয়ান ও ডেভিড ওয়ার্নারের উদ্বোধনী জুটিতে আসে ৬৪ রান। কোয়ান সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২৯ রানে। তাঁর জায়গায় খেলতে আসা ফিল হিউজেস আউট হন মাত্র ৬ রান করে। শেন ওয়াটসন করেন ২৮ রান।ডেভিড ওয়ার্নার অবশ্য খেলেন দুর্দান্ত। ব্যক্তিগত ৫৯ রানে তিনি যখন সাজঘরে ফেরেন, তখন দলীয় সংগ্রহ ১৩১। ম্যাথু ওয়েড ফেরেন মাত্র ১২ রান করে। ১৫৩ রানে ৫ উইকেটের পতন ঘটায় বেশ চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। কিন্তু ষষ্ঠ উইকেটে ১৫১ রানের জুটি গড়ে পরিস্থিতি নিজেদের অনুকূলে নেন মাইকেল ক্লার্ক ও হেনরিকস। ব্যক্তিগত ৬৮ রানে আউট হন হেনরিকস। এরপর স্টার্ক ফেরেন ৩ রান করে। ক্লার্কের উইকেটের দেখা অবশ্য ভারতীয় বোলাররা পাননি।আজ অস্ট্রেলিয়ার পতন ঘটা সাত উইকেটের প্রথম ছয়টিই শিকার করেন রবিচন্দ্রন অশ্বিন। ৩০ ওভার বল করে ৮৮ রান দেন এই অফস্পিনার। দিনের শেষ উইকেটটি নেন রবীন্দ্র জাদেজা। সূত্র: ক্রিকইনফো।