ক্লাসিক প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এল ক্লাসিকো। তর্ক সাপেক্ষে মৌসুমের সবচেয়ে বড় ম্যাচ। বাংলাদেশ সময় গত রাতে হয়ে যাওয়া ম্যাচটির প্রস্তুতিও নিশ্চয়ই তেমন ছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ফুটবলারদের। মোটেও তা নয়! ক্রিস্টিয়ানো রোনালদো ও জেরার্ড পিকেকেই দেখুন। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এই সপ্তাহেই উদ্বোধন করেছেন তাঁর পারফিউম ব্র্যান্ড ‘ক্রিস্টিয়ানো রোনালদো লেগাসি’। অবশ্য রোনালদোর নাক যে গোলের পাশাপাশি সুগন্ধিতেও আকৃষ্ট, সে তো পুরোনো কথা। এদিকে পিকে ও তাঁর পরিবারের সপ্তাহটা কেটেছে পুরস্কারে পুরস্কারে। গত সোমবার বার্সেলোনা ডিফেন্ডার জিতেছেন বর্ষসেরা কাতালান ফুটবলারের পুরস্কার। বৃহস্পতিবার সর্বকালের সফলতম লাতিন গায়িকার পুরস্কার জিতেছেন তাঁর পপতারকা স্ত্রী শাকিরা। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পিকে গেছেন কলম্বিয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ডেইলি মেইল।