ব্রাজিল ২: ১ হল্যান্ড। বিশ্বকাপে দুই দলের আগের তিন সাক্ষাতে এগিয়ে ব্রাজিলই১৯৭৪ মিউনিখহল্যান্ড ২: ০ ব্রাজিল১৯৭৪ বিশ্বকাপ—হল্যান্ডের ফুটবল ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে আক্ষেপের বিশ্বকাপও। অভূতপূর্ব টোটাল ফুটবলের বিস্ময়কর প্রদর্শনীতে হল্যান্ড বিমোহিত করেছিল পুরো বিশ্বকে। কিন্তু ফাইনালে পারেনি পশ্চিম জার্মানির বাধা টপকাতে। ফাইনালের ঠিক আগের ম্যাচটিতেই মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও হল্যান্ড, সেমিফাইনাল না হয়েও যেটি হয়ে দাঁড়িয়েছিল সেমিফাইনাল। প্রথম রাউন্ড উতরানো আট দল দ্বিতীয় রাউন্ডে আবার খেলেছে দুই গ্রুপে ভাগ হয়ে, এই দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলেছে ফাইনাল। দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম দুই ম্যাচই জিতেছিল হল্যান্ড ও ব্রাজিল। এই ম্যাচটি তাই হয়ে দাঁড়ায় ফাইনালিস্ট নির্ধারণী ম্যাচ।১৯৭০ বিশ্বকাপের ‘ড্রিম’ টিমের জেয়ারজিনহো, রিভেলিনোরা এবারও ছিলেন, কিন্তু ‘টোটাল ফুটবল’ ছাপিয়ে যায় তাদেরও। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন দুই ‘ইয়োহান’—নিসকেন্স ও ক্রুইফ, কোচ রাইনাস মিশেলের মস্তিষ্কপ্রসূত টোটাল ফুটবল মাঠে বাস্তবায়নে সবচেয়ে বড় ভূমিকা ছিল যে দুজনের। শুধু বিশ্বকাপেই নয়, আন্তর্জাতিক ফুটবলেই ব্রাজিলের বিপক্ষে হল্যান্ডের সর্বশেষ জয় এটি।১৯৯৪ ডালাসব্রাজিল ৩: ২ হল্যান্ডব্রাজিলের ইতিহাস সৃষ্টির বিশ্বকাপ। ২৪ বছর পর শিরোপা জিতে প্রথম দেশ হিসেবে চারটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ে ব্রাজিল। ইতিহাস গড়ার পথে তাদের সবচেয়ে বড় বাধার মুখে পড়তে হয় হল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। দুই দলই শুরু থেকে খেলেছে আক্রমণাত্মক। কিন্তু জাল খুঁজে পায়নি কোনো দলই।দ্বিতীয়ার্ধে দারুণ জমে ওঠে ম্যাচ। যে ম্যাচের প্রথম ৫২ মিনিট কোনো গোল হয়নি, পরের আধঘণ্টায় সেই ম্যাচ গোল দেখে ৫টি! ৫৩ মিনিটে রোমারিও ব্রাজিলকে এগিয়ে দেওয়ার ১০ মিনিট পর গোল করেন তাঁর স্ট্রাইকিং জুটি বেবেতো। কিন্তু এক মিনিট পরই একটি গোল ফিরিয়ে দেন ডেনিশ বার্গক্যাম্প। ৭৬ মিনিটে অ্যারন উইন্টারের গোলে হল্যান্ড সমতা ফেরায়। ৮১ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ বুদ্ধিদীপ্ত ও তীব্র গতির গড়ানো এক কিকে গোল করে ব্রাজিলের জয়ের নায়ক হয়ে যান লেফটব্যাক ব্রাঙ্কো। ১৯৯৮ মার্শেইব্রাজিল ১ (৪): ১ (২) হল্যান্ডআগের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের পর এবার দুই দল মুখোমুখি সেমিফাইনালে। সেমিফাইনাল পর্যন্ত আসতে বেশ যুদ্ধ করতে হয় কার্লোস দুঙ্গার ব্রাজিলকে। প্রথম রাউন্ডে নরওয়ের কাছে হারার পর কোয়ার্টার ফাইনালেও তাদের ঘাম ছুটিয়ে দেয় ডেনমার্ক। অন্যদিকে কোয়ার্টারে আর্জেন্টিনাকে হারিয়ে হল্যান্ডের আত্মবিশ্বাস ছিল তুঙ্গে।বিশ্বকাপে দুই দলের আগের দুটি লড়াইয়ের মতো এবারও প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রাজিলকে এগিয়ে দেন রোনালদো। এক পর্যায়ে মনে হচ্ছিল ওই এক গোলেই নির্ধারিত হবে জয়-পরাজয়। কিন্তু খেলা শেষের তিন মিনিট আগে ব্রাজিলকে হতভম্ব করে দিয়ে ম্যাচে সমতা ফেরান প্যাট্রিক ক্লাইভার্ট। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। ব্রাজিলের প্রথম চারটি শটের চারটিই জালে জড়ান রোনালদো, রিভালদো, এমারসন ও দুঙ্গা। হল্যান্ডের প্রথম দুটি শটে গোল করেন ফ্রাঙ্ক ডি বোয়ের ও বার্গক্যাম্প, মিস করেন ফ্রাঙ্কের যমজ ভাই রোনাল্ড ডি বোয়ের ও ফিলিপ কোকু। টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে যায় দুঙ্গার ব্রাজিল।