ক্লাসিকস
সব মিলিয়ে সাক্ষাৎ হয়েছে ১৮ বার। ৫ হারের বিপরীতে ৮ ম্যাচ জিতে আর্জেন্টিনা এগিয়ে। তবে বিশ্বকাপে এগিয়ে জার্মানি। ৫ ম্যাচের দুটি জার্মানি জিতেছে, আর্জেন্টিনা ১টি; ড্র দুটি। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ড্র ম্যাচটিও শেষ পর্যন্ত টাইব্রেকারে জার্মানিই জিতেছে।১৯৫৮ মালমো (সুইডেন)পশ্চিম জার্মানি ৩: ১ আর্জেন্টিনাসুইডেন বিশ্বকাপে জার্মানি এসেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। আর ইউরোপের কাছে সেরা খেলোয়াড়দের হারিয়ে আর্জেন্টিনা তখন ‘হতদরিদ্র’ এক দল। গ্রুপ পর্বে দু দলের সাক্ষাতে এর প্রতিফলনই ঘটেছিল।খেলার ২ মিনিটেই ওমার ওরেস্তের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু ৩২ মিনিটে হেলমুট রান সমতা ফিরিয়েছিলেন। এরপর ৪০ মিনিটে উয়ি সিলারের গোল ও ৭৯ মিনিটে রানের দ্বিতীয় গোল নিশ্চিত করে দেয় আর্জেন্টিনার বড় পরাজয়।এরপর হল্যান্ডের বিপক্ষে জয় পেলেও চেকোস্লোভাকিয়ার বিপক্ষে বড় পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। আর জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পর্যায়ক্রমে সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল।১৯৬৬ বার্মিংহামআর্জেন্টিনা ০: ০ পশ্চিম জার্মানিফ্রাঞ্জ বেকেবাওয়ারের বিশ্বকাপ শুরু হলো এ বছর। আর শুরু হলো বেকেনবাওয়ার বনাম আর্জেন্টিনা, প্রায় চার দশক মেয়াদি এক ‘শত্রুতা’। আট বছর পর আবার একই গ্রুপে আর্জেন্টিনা ও জার্মানি। তবে এবার আর কোনো মীমাংসা হলো না। সুইজারল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে জোড়া গোল করেছিলেন ‘ডিফেন্ডার’ বেকেনবাওয়ার। কিন্তু বেকেনবাওয়ার তো বটেই, পুরো জার্মানিকেই আটকে দিতে পেরেছিল আর্জেন্টিনা।তাতে বেকেনবাওয়ারদের বিরাট কোনো ক্ষতি হয়নি। ঠিকই পৌঁছে গিয়েছিলেন তারা ফাইনালে। ১৯৮৬ মেক্সিকো সিটিআর্জেন্টিনা ৩: ২ পশ্চিম জার্মানিডিয়েগো ম্যারাডোনার বিশ্বকাপ। আগের বিশ্বকাপে ম্যারাডোনার অভিষেক হলেও জাদুটা দেখালেন এই বিশ্বকাপে। ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’-এর গোল এবং ‘শতাব্দী-সেরা গোল’ করে দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন।দশ বছর পর ফ্রাঞ্জ বেকেনবাওয়ার কোচ হয়ে বিশ্বকাপে মুখোমুখি হলেন আর্জেন্টিনার। এবার ফাইনালে। হোসে ব্রাউন ও হোর্হে ভালদানোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কার্ল হেইঞ্জ রুমেনিগে ও রুডি ফোলার সমতা ফিরিয়েছিলেন। তার পরও পশ্চিম জার্মানি শেষ হাসিটা হাসতে পারল না। ৮৩ মিনিটে হোর্হে বুরুচাগা আর্জেন্টিনার জয়সূচক গোল করে দিলেন। ম্যারাডোনার হাতে উঠল বিশ্বকাপ।১৯৯০ রোমপশ্চিম জার্মানি ১: ০ আর্জেন্টিনাবিশ্বকাপের ইতিহাসে এমন ঘটনা আগে-পরে ঘটেনি। পরপর দুই ফাইনালে মুখোমুখি একই জুটি। তবে এবার ইতিহাস বদলে গেল। এবার হাসলেন বেকেনবাওয়ার। পুরোনো শত্রুতা আগে থেকেই এই ‘লড়াই-লড়াই’ পরিবেশ তৈরি করে রেখেছিল। আর্জেন্টাইনদের দাবি, এই ফাইনালে তারা রেফারির অনেক অন্যায় সিদ্ধান্তের শিকার হয়েছিলেন। ৬৫ মিনিটে আর্জেন্টাইন মোনজনকে লাল কার্ড দেখানো হয়েছিল।৮৫ মিনিটে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয় আর্জেন্টিনার বিপক্ষে। সেই পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন আন্দ্রেয়াস ব্রেহমে। এর দু মিনিট পর আর্জেন্টিনার গুস্তাভো দেজোত্তিকে লাল কার্ড ও ম্যারাডোনাকে হলুদ কার্ড দেখানো হয়।২০০৬ বার্লিনজার্মানি ১ (৪): ১ (২) আর্জেন্টিনাআর্জেন্টিনার এবারের দলটিকে বলা হচ্ছিল, সত্যিকারের সুন্দর ফুটবলের পূজারি। গ্রুপ পর্ব ও দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত খেলে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। জার্মানির বিপক্ষে ম্যাচে রবার্তো আয়ালার ৪৯ মিনিটের গোল এগিয়েও দিয়েছিল আর্জেন্টিনাকে।কিন্তু এই লিডটা ধরে রাখতে পারলেন না হোসে পেকারম্যান। লিওনেল মেসিকে তো মাঠে নামালেনই না। উপরন্তু এক গোলে এগিয়ে থাকা অবস্থায় মাঠ থেকে তুলে নিয়েছিলেন হুয়ান রোমান রিকেলমে ও হারনান ক্রেসপোকে। ফল হাতেনাতে। রক্ষণাত্মক হয়ে যাওয়া আর্জেন্টিনার জালে ৮০ মিনিটে বল জড়িয়ে দিলেন মিরোস্লাভ ক্লোসা। খেলার নির্ধারিত সময়, অতিরিক্ত ৩০ মিনিটেও গোল হলো না। টাইব্রেকারে গড়ানো ম্যাচে আর্জেন্টিনার বিকল্প গোলরক্ষক লিওনার্দো ফ্রাঙ্কো একটি শটও ঠেকাতে পারলেন না। উল্টো জেন্স লেম্যান ঠেকিয়ে দিলেন রবার্তো আয়ালা ও এস্তেবান ক্যাম্বিয়াসোর শট।