ক্লাসিকোর গোলদাতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি মৌসুমেই নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় মেতে ওঠা মেসি এবার মৌসুমের প্রথম তিন ম্যাচে করেছেন পাঁচ গোল। তাঁর ক্যারিয়ারেরই সবচেয়ে ভালো মৌসুম শুরু এটাই। আজকের এল ক্লাসিকোতে মেসির কাছ থেকে গোল তাই আশা করতেই পারে বার্সা। আর একটা গোল করতে পারলেই রাউলের পাশে লেখা হবে তাঁর নাম। এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোলদাতার তালিকায় ১৫ গোল নিয়ে রাউল আছেন দুইয়ে। ১৪ গোল করা মেসির সঙ্গে অবশ্য তিন নম্বরে আছেন আরও তিনজন—ফেরেঙ্ক পুসকাস, সিজার রদ্রিগেজ ও ফ্রান্সিসকো জেন্তো। ১৮ গোল নিয়ে সবার ওপরে আলফ্রেডো ডি স্টেফানো। তবে মেসির যা বয়স, আর্জেন্টাইন এই কিংবদন্তি দিন গুনতেই পারেন তাঁর উত্তরসূরির কাছে রেকর্ডটি সমর্পণ করার জন্য।