ক্লিচকোর ৫০তম নকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডব্লুবিএ ও আইবিএফ শিরোপা ধরে রাখলেন ভ্লাদিমির ক্লিচকো। গত শনিবার রাতে জার্মানির ডুসেলডর্ফে ৫০ হাজার দর্শকের সামনে ফ্রান্সের জ্যাঁ-মার্ক মরমেককে চতুর্থ রাউন্ডেই নকআউট করেন এই ইউক্রেনিয়ান। এটা বক্সিং রিংয়ে ভ্লাদিমির ক্লিচকোর টানা ১৪তম জয়। আর নকআউট করে ক্যারিয়ারের ৫০তম জয়। মরমেককে ক্লিচকোর যোগ্য প্রতিপক্ষ ভাবতে অনেকেরই আপত্তি ছিল। শারীরিক গঠন, ওজন—সব দিক দিয়েই অনেক পিছিয়ে ছিলেন মরমেক। উচ্চতায় ৭ ইঞ্চি আর ওজনে ভ্লাদিমিরের চেয়ে ৩০ পাউন্ড পিছিয়ে ছিলেন। লড়াইটি হওয়ার কথা ছিল গত ডিসেম্বরেই। কিন্তু ক্লিচকোর কিডনি থেকে পাথর অপসারণ করানোর জন্যই পিছিয়ে গিয়েছিল সেটি। ওয়েবসাইট।