ক্লিন বোল্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল নিউজিল্যান্ড ইনিংসেই কাজ এগিয়ে রেখেছিলেন বাংলাদেশের বোলাররা। নিউজিল্যান্ডের ৬ জন ব্যাটসম্যানকে বোল্ড আউট করেছেন মুস্তাফিজ-মাশরাফিরা। এতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চসংখ্যক বোল্ড আউট করার রেকর্ড ছুঁয়েছে বাংলাদেশ। এর আগে শুধু দক্ষিণ আফ্রিকা ও নেপালই পেরেছিল প্রতিপক্ষের ছয় ব্যাটসম্যানকে বোল্ড আউট করতে। তবে পুরো ম্যাচের হিসাবে কাজটা সম্পন্ন হয়েছে নিউজিল্যান্ড বোলারদের হাতে। বাংলাদেশের ৪ জন ব্যাটসম্যান বোল্ড আউট হয়েছেন কিউই বোলারদের হাতে। সব মিলিয়ে কাল ১০ ব্যাটসম্যান বোল্ড আউট হয়েছেন। টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি ব্যাটসম্যান বোল্ড আউট হওয়ার নতুন রেকর্ড এটি। এর আগের রেকর্ডেও বাংলাদেশের নাম জড়িয়ে আছে। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটিতে মোট ৮ জন বোল্ড হয়েছিলেন। তবে এই রেকর্ডের অংশ আরও ৩টি ম্যাচ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ম্যাচে সবচেয়ে বেশি বোল্ড