কেউ কেউ বাজি ধরেছেন, জার্মানি ফাইনালে খেলবে৷ কেউ আবার মনে করছেন, সিআর সেভেনের কাঁধে চড়ে পর্তুগালও অনেক দূর যাবে৷ আর ঘানারও সুনাম রয়েছে ভালো ফুটবল খেলার৷ সেই অর্থে গ্রুপ ‘জি’র পুঁচকে দল যুক্তরাষ্ট্রের নাম হিসাবেই আসছে না৷ তবে এসব হিসাব মানতে রাজি নন কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান৷ সরাসরি ট্রফি জেতা কিংবা ফাইনালে খেলার কথা না বললেও বলেছেন, ‘ফিরতি ফ্লাইট ধরব ফাইনালের পরই!’ যুক্তরাষ্ট্র ফাইনালে উঠবে—এ কি তিনি মন থেকেই বিশ্বাস করেন? নাকি শিষ্যদের প্রেরণা-বটিকা দিলেন? তা জানা না গেলেও ২০০৬ বিশ্বকাপে জার্মানির দায়িত্ব পালন করা ক্লিন্সমানের ব্যাখ্যা, ‘আমরা শুধু আন্তর্জাতিক ফুটবলেই এগোচ্ছি না, ঘরোয়া ফুটবল ম্যাচগুলোও এখন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ৷ জাতীয় দলের খেলাতেও সেটা ধরে রাখতে চাই৷ কোথায় খেলছি, কার সঙ্গে খেলছি—এসব কোনো বিষয়ই নয়৷’ যুক্তরাষ্ট্রের অনেক দূর যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন অধিনায়ক ক্লিন্ট ডেম্পসিও৷ যুক্তরাষ্ট্র কত দূর যেতে পারবে, সেটা হয়তো এতক্ষণে তাদের প্রথম ম্যাচ থেকে আন্দাজ করে িনয়েছেন৷ ওয়েবসাইট৷