ক্লেমন ইনডোর ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেট ২০১৪’ শুরু হচ্ছে আগামী পরশু। ১৭ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ৪০টি বিশ্ববিদ্যালয় খেলছে আটজন সাবেক নামী ক্রিকেটারের নামে গঠিত আটটি গ্রুপে ভাগ হয়ে। ওই সাবেক ক্রিকেটারদের তিনজন খালেদ মাসুদ, আকরাম খান ও আতহার আলী খান হলেন এর মূল উদ্যোক্তা। কোমল পানীয় ক্লেমনের পৃষ্ঠপোষণায় দ্বিতীয়বারের মতো হচ্ছে এই টুর্নামেন্ট। কাল এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের সব ম্যাচই সরাসরি দেখাবে গাজী টিভি। চ্যাম্পিয়ন দলের পুরস্কার পাঁচ লাখ টাকা।