ক্লেমন একাডেমিতে ক্রিকেট প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লেমন স্পোর্টস ডেভেলপমেন্টের সহযোগিতায় ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি আয়োজনে ৩০ জন খেলোয়াড়কে নিয়ে গতকাল রোববার শুরু হয়েছে ২১ দিনব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প।শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে শিবিরের উদ্বোধন করেন রাজশাহীর মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। প্রশিক্ষণ সমন্বয় করছেন ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমির প্রশাসন ও কার্যক্রম কমিটির চেয়ারম্যান ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডেভেলপমেন্ট কোচ শাহনেওয়াজ শহীদ রয়েছেন এই প্রশিক্ষণের দায়িত্বে।