প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখতে ক্রিস্টিয়ানো রোনালদোর মতোই, শুধু আকৃতিটা প্রায় দ্বিগুণ। না, রক্ত-মাংসের কেউ নন। সিলিকনে তৈরি রোনালদোর ক্লোন। যেটা বানিয়েছেন জাপানের কয়েকজন বিজ্ঞানী। গত বছর একটা বৈদ্যুতিক পেশি উদ্দীপকের প্রচারণা অনুষ্ঠানে টোকিও গিয়ে রোনালদো নিজে দেখে এসেছেন সেই ক্লোনটাকে। যন্ত্রটি যে কাজ করে, সেটাই দেখানো হয় রোনালদোর ক্লোনটা ব্যবহার করে। বছর খানেক পরে রোনালদো আবার জাপান যাচ্ছেন, এবার ক্লাব বিশ্বকাপ খেলতে। তবে এবার বোধ হয় আর সেই ক্লোনের সঙ্গে দেখা করার সময় পাবেন না। ক্লাব বিশ্বকাপে ব্যস্ত সময় কাটবে হবে রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গারের। অবশ্য যে প্রতিষ্ঠান যন্ত্রটি বানিয়েছে, তারাও বসে নেই। জাপানের টেলিভিশনে ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলোর ফাঁকে ফাঁকেই চলছে তাদের বিজ্ঞাপন।