প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখতে অবিকল ক্রিস্টিয়ানো রোনালদো, শুধু আকৃতিটা প্রায় দ্বিগুণ। না, রক্তমাংসের কেউ নন। সিলিকনে তৈরি রোনালদোর ক্লোন। যেটা বানিয়েছেন জাপানের কয়েকজন বিজ্ঞানী। কাল জাপানের টোকিওতে সেই সিলিকনের রোনালদোর মুখোমুখি হলেন রক্তমাংসের রোনালদো। গিয়েছিলেন আসলে একটা বৈদ্যুতিক পেশি উদ্দীপকের প্রচারণা অনুষ্ঠানে। যন্ত্রটি যে কাজ করে সেটাই অনুষ্ঠানে দেখানো হলো রোনালদোর ক্লোন ব্যবহার করে। যে ক্লোনটা বানানো হয়েছে রোনালদোর শরীরেরই ত্রিমাত্রিক স্ক্যানিং করে খুঁটিনাটি তথ্য নিয়ে। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গারও কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন ক্লোনটাকে। শেষ পর্যন্ত অবশ্য তাঁকে বেশ সন্তুষ্টই মনে হয়েছে, ‘মিথ্যা বলব না, এটা দেখতে আমার মতোই। একেবারে নিখুঁত। আমার পছন্দ হয়েছে।’ এএফপি।