ক্লোসায় মুখর টুইটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্তুগালের বিপক্ষে মাঠের বাইরেই ছিলেন মিরোস্লাভ ক্লোসা। সেদিন জার্মানির গোল-উৎসব তাঁকে কি আফসোসে পোড়ায়নি? যদি মাঠে থাকতেন, একটা গোল কি তিনি পেতে পারতেন না? ঘানার বিপক্ষে ম্যাচে জার্মানি যখন ধঁুকছে, তখনই পুরোনো সৈনিকের দিকে ফিরে চাইলেন কোচ জোয়াকিম লো। কোচের আস্থার প্রতিদান ক্লোসা দিলেন মাঠে নামার দুই মিনিটের মধ্যেই। দারুণ এক গোলে কেবল জার্মানিকেই খেলায় ফেরালেন না, নিজেও পা রাখলেন অনন্য এক কীর্তির ইতিহাসে। বিশ্বকাপে নিজের ১৫তম গোলটি তাঁকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে বসিয়ে দিল রোনালদোর পাশে। ইতিহাসে নাম লেখানো ক্লোসাই কাল জার্মানি-ঘানা ম্যাচে টুইটারে সবচেয়ে আলোচিত খেলোয়াড়। তাঁর সমতাসূচক ও ইতিহাসগড়া গোলের মুহূর্তটিতেই টুইট হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৭৯টি।