ক্লোসার মনে এখনো পোল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মস্থান পোল্যান্ড, কিন্তু নাগরিকত্ব জার্মানির। আসন্ন ইউরোর সহ-আয়োজক পোল্যান্ড বলে আসরটি জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার কাছে বাড়তি গুরুত্ব যোগ করেছে। পোল্যান্ড-জার্মানি দুটিই যে তাঁর দেশ!গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্লোসার বাবা জার্মান, মা পোলিশ। ক্লোসার জন্মের সাত বছর পর তাঁর পরিবার জার্মানিতে স্থায়ীভাবে বাস করতে শুরু করেন। এবারের ইউরো আসরে জন্মভূমি পোল্যান্ডে ক্লোসাকে খেলতে হবে জার্মানির হয়ে। কেমন অনুভূতি হচ্ছে ক্লোসার? এক সাক্ষাত্কারে ৩১ বছর বয়সী ক্লোসা বলেছেন, ‘আমার হূদয়ে এখনো পোল্যান্ডের স্থান রয়েছে। জন্মভূমি ছেড়ে আসার মুহূর্তটা ভুলে যাওয়ার মতো নয়।’ক্লোসা জানান, ১৯৮৫ সালে তাঁর পরিবার জার্মানিতে ফিরে আসে। এখান থেকে নতুন করে জীবন শুরু হয় তাঁদের। জন্মভূমির প্রতি সব সময় একটা টান অনুভব করেন স্বীকার করলেও ক্লোসা জানিয়েছেন, জার্মানির হয়ে খেলছেন বলে কোনো দুঃখ নেই তাঁর।জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সঙ্গে চার বছরের চুক্তি শেষে গত মৌসুমে ইতালীয় ক্লাব লাজিওতে যোগ দেন ক্লোসা। বায়ার্ন থেকে লাজিওতে আসাটা তাঁর কাছে কষ্টের ছিল বলে অকপটে স্বীকার করেছেন জার্মান এই স্ট্রাইকার। সঙ্গে অবশ্য এও জানিয়ে দিয়েছেন, এখন রোমে বেশ আছেন তিনি।ক্লোসা বলেন, ‘বায়ার্ন মিউনিখ ছেড়ে আসা পরিবার ছেড়ে আসার মতোই ছিল। তবে আমাকে বলতে হবে, লাজিওতে নতুন পরিবার পেয়েছি আমি। রোমের রাস্তায় হাঁটার সময় প্রায়ই আমাকে ছদ্মবেশ ধারণ করতে হয়। ভক্তরা যেন চিনতে না পারে, এ জন্য। এখানকার ফুটবলপ্রেমীরা খুবই আবেগপ্রবণ।’