ক্ষণগণনা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার বছর দীর্ঘ অপেক্ষার প্রহরটা ক্রমেই ফুরিয়ে আসছে। ঠিক এক বছর অর্থাৎ ৩৬৫ দিন বাকি থাকতে পরশু ব্রাজিল বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়ে গেল গত পরশু। ক্ষণগণনার ঘড়িটির উদ্বোধন হলো ব্রাজিল-কিংবদন্তি পেলে, ফিফা মহাসচিব জেরোম ভালকেদের উপস্থিতিতে। প্রয়াত স্থপতি অস্কার নিমেয়ারের নকশায় তৈরি এই ঘড়ি এখন শোভা পাবে রিও ডি জেনিরোর বিখ্যাত কোপাকাবানা সৈকতে। সেই ঘড়ির সামনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল পেলে যেন অনুভব করছিলেন অনাগত বিশ্বকাপের রোমাঞ্চ! এএফপি