ক্ষণগণনা শুরু ৫ ডিসেম্বর রাতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র ১০৫ দিন। তারপরই বাংলাদেশে শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযজ্ঞ। তবে আনুষ্ঠানিক ক্ষণগণনাটা শুরু হয় ঠিক ১০০ দিন আগে থেকে। এবারও তাই হচ্ছে।
২০১১ বিশ্বকাপের আগে এসেছিলেন সৌরভ গাঙ্গুলী। ঢাকায় জাতীয় সংসদ ভবনের সামনে বিশ্বকাপ ক্রিকেটের ক্ষণগণনা শুরু হয়েছিল তাঁর হাতে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সৌরভের মতো কেউ আসছেন না। তবে বিশ্বকাপের ঠিক ১০০ দিন আগে ৫ ডিসেম্বর রাত ১২টায় শুরু হবে এই বিশ্বকাপের ক্ষণগণনাও।
বিশ্বকাপের তিন শহর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে একসঙ্গে শুরু হবে বিশ্বকাপের ক্ষণগণনা। অতিথি হিসেবে বিদেশি কোনো ক্রিকেটার না এলেও বোর্ড সূত্রে জানা গেছে, তিন ভেন্যুতেই উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় দল ও মহিলা ক্রিকেট দলের প্রতিনিধিরা। ক্ষণগণনা শুরুর মুহূর্তটি উদ্যাপিত হবে আতশবাজির আলোয়।