ক্ষণস্থায়ী ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা শুধু নাটকীয়ভাবে কার্ডিফ টেস্টে পরাজয়ের মুখই দেখেনি, একই সঙ্গে সঙ্গী হয়েছে তারা অনেকগুলো অনাকাঙ্ক্ষিত রেকর্ডেরও। নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম বল খেলে অলআউট হওয়াটা এর একটি। মাত্র ২৪.৪ ওভারেই ইনিংস শেষ করে আগের রেকর্ড থেকে ১ বল ছেঁটে ফেলেছে লঙ্কানরা। ২০০৬ সালে ক্যান্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ২৪.৫ ওভারে ৭৩ রানে শেষ হয়ে গিয়েছিল তাদের ইনিংস। তবে কার্ডিফের ইনিংসটি টেস্ট ক্রিকেটের সবচেয়ে স্বল্পস্থায়ী ইনিংসগুলোর মধ্যে আছে ২৩ নম্বরে। সবচেয়ে ক্ষণস্থায়ী ইনিংসটি খেলেছিল দক্ষিণ আফ্রিকা। ১৯২৪ সালে এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ডের ৪৩৮ রানের জবাবে মাত্র ১২.৩ ওভারে ৩০ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। সর্বোচ্চ ১১ এসেছিল অতিরিক্ত থেকে। এরপর দ্বিতীয় ইনিংসে ৩৯০ করেও ইনিংস ও ১৮ রানে হেরেছিল তারা।