ক্ষতিপূরণের টাকা দিল শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘানার এক ফুটবলারের অভিযোগের ভিত্তিতে শেখ রাসেল ক্রীড়াচক্রকে প্রায় ৩৮ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে বলেছিল ফিফা। তা থেকে দেনদরবার করে ৩০ হাজার ডলারে (বাংলাদেশি টাকায় প্রায় ২২ লাখ) আপসরফা হয়েছে। এই টাকা এরই মধ্যে দিয়েও দিয়েছে শেখ রাসেল। কাল এ ব্যাপারে আরও একবার শেখ রাসেলের সভাপতি নূরুল আলম চৌধুরী বললেন, ‘আমরা চুক্তি অনুযায়ীই ওই খেলোয়াড়কে বিদায় করেছিলাম। কিন্তু সে আমাদের সঙ্গে প্রতারণা করেছে।’