ক্ষমতায় আবার জাকা আশরাফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভানুমতির খেল চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ঘিরে। কালই যেমন আদালতের নির্দেশে আবার কর্তৃত্ব ফিরে পেলেন বরখাস্ত হওয়া জাকা আশরাফ। ইসলামাবাদ হাইকোর্ট শুধু আশরাফকে পিসিবি-প্রধান হিসেবে পুনর্নিয়োগের নির্দেশই দেয়নি বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নিয়োগ দেওয়া নাজাম শেঠির পুরো কমিটিকেই। গত ১২ মাসে আশরাফকে দুবার সরিয়ে দেওয়া হয়েছে পিসিবি চেয়ারম্যানের পদ থেকে। গত মে মাসে একবার হাইকোর্ট, এরপর ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর নির্দেশে। এ বছরের ১৫ জানুয়ারি আদালতের নির্দেশেই দায়িত্ব ফিরে পেয়েছিলেন আশরাফ। এএফপি।